Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলকে ছাত্র-শিবিরের ৮ দফা দাবি

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শঙ্কায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শঙ্কায়

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শঙ্কায়

Swapno



শহরের আলোচিত ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষ, সংঘাতের আহ্বান ৫ দিনেই যেন বন্ধুত্ব কোলাকুলি দেখালেও সেই জট এখনো খুলেনি। এদিকে সৌহার্দ্যপূর্ণ আচারণে অনাকাক্সিক্ষত ঘটনার ভূল বুঝাবুঝির অবসান ঘটার চিত্র দেখা দিলেও গতকাল রাতে মহানগর ছাত্র-শিবিরের সভাপতি অমিত হাসান প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ছাত্র-শিবিরের সঙ্গে ছাত্রদলের সাক্ষাতে পরিস্থিতি শান্ত হয়েছে। কিন্তু সমঝোতা বৈঠক এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা ছাত্রদলকে ৮ দফা দাবি দিয়েছি সেই দাবি বাস্তবায়ন হলেই সমঝোতার পরিপূর্ণতা পাবে।


ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা যে দাবিগুলো স্পষ্টভাবে জানিয়েছি তা হলো-
১. কলেজ ছাত্রাবাস থেকে লুণ্ঠনকৃত সকল মালামাল যথাযথভাবে ফেরত দিতে হবে, ২. ভাঙচুর করা মালামালের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে, ৩. বিভিন্ন অপরাধের কারণে পূর্বে ছাত্রাবাস থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের হলত্যাগ নিশ্চিত করতে হবে, ৪. ছাত্রাবাস ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৫. দখলকৃত সিটগুলো পূর্বের বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে হবে, ৬. দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাস খুলে দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে,৭. বিনা অপরাধে ছাত্রশিবিরের কলেজ সেক্রেটারি তামিম ও অর্থ সম্পাদক জুহাজের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, ৮. ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করে প্রত্যেক সংগঠনকে নিজ নিজ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পরিবেশ দিতে হবে।


মহানগর ছাত্র-শিবিরের সভাপতি অমিত হাসান জানিয়েছেন, আমরা সংঘাত চাই না, আমরা চাই ন্যায়সংগত সমাধান ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ। আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এই সংকটের সমাধান হবে এটাই আমাদের প্রত্যাশা। গতকাল ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজিব আহত কলেজ সেক্রেটারি তামিমকে দেখতে আসেন। বিষয়টিকে অনেকে সমঝোতা বৈঠক হিসেবে ভুল বুঝছেন। স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো সমঝোতা বৈঠক ছিল না। তবে তাঁর এই সাক্ষাৎ পরিস্থিতি শান্ত করতে সহায়ক হয়েছে। সমঝোতা বৈঠক এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।


এর আগে গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আহত শিবির কর্মীদের দেখতে গিয়েছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব। এর মধ্য দিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে ভুল বুঝাবুঝির কারণে সংঘর্ষের সৃষ্টি হয়েছিলো। সেই ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে বলে জানান ছাত্রদল। এদিকে গত (৫ আগষ্ট) অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘন্টা যাবৎ চাষাড়ার কলেজ রোড এলাকায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে জাড়িয়ে পরেন। এতে রণক্ষেত্রে পরিণত হয় শহরের কলেজ রোড এলাকা।


এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন। সেদিন প্রকাশ্যে ছাত্রদল ও ছাত্র-শিবিরের মারামারি পর ফিল্মি  স্টাইলে মহানগর ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব হুঙ্কার দিয়ে শিবিরকে উদ্দেশ্য করে বলেন, মারামারি করতে চাইলে ‘ডেট’ দে কবে লাগবি। কিন্তু গত ৫ দিনের ব্যবধানে সংঘাতের আহ্বান এখন প্রকাশ্যে বন্ধুত্ব রূপ দেখা দিলেও আমার দেখা মিলছে জট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন