Logo
Logo
×

রাজনীতি

সাংগঠনিক কার্যক্রমে ভাটা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

সাংগঠনিক কার্যক্রমে ভাটা

সাংগঠনিক কার্যক্রমে ভাটা

Swapno



নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে সাংগঠনিক রাজনীতিতে ভাটা পড়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সিটি করপোরেশন,জেলা পরিষদ,উন্নায়ন কতৃপক্ষের মত বিভিন্ন দপ্তরের দায়িত্বে ভূষিত এবং জাতীয় নির্বাচনের পর অধিকাংশ আসনেই বিএনপির সাংসদ নির্বাচিত হওয়ায় বিএনপির রাজনীতি সেসকল দপ্তর এবং এমপিদের কার্যালয় গিয়ে ঠেকেছে।


এছাড়া জেলা ও মহানগরের অঙ্গসংগঠনের নেতারাও এসকল দপ্তরে এবং এমপিদের কার্যালয়ে ভীর করছেন। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে সাংগঠনিক রাজনীতি নেই বললেই চলে। দলীয় কর্মসূচিতে বর্তমানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি দেখা যায় না। এমনকি সাংগঠনিক ভাবে বিএনপির প্রতিটি সংগঠন অপকর্মে নিমজ্জিত হয়ে প্রতিটি সংগঠন বিতর্কিত হয়ে দুর্বলতায় পরিণত হচ্ছে। যার কারণে কোনক্রমেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে সাংগঠনিক রাজনীতি সচল করতে পারছে না বিএনপি।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের বিরোধ, সাংগঠনিক দুর্বলতা,নিষক্রিয়তা ও একের পর এক বিতর্কের কারণে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সাংগঠনিক বিপর্যয় ব্যাপক ভাবে দেখা দিয়েছে। জেলা ও মহানগর পর্যায়ের একাধিক ইউনিটে মেয়াদোত্তীর্ণ কমিটি, আহ্বায়ক কমিটির দীর্ঘসময় অতিক্রম, পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের স্থবিরতা সংগঠনগুলোর কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছেন।


সেই সাথে টেন্ডারবাজি,হাট,মাঠ,ইজারা ভাগাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। এছাড়া জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের অগ্রভাগের নেতারাই চাঁদাবাজি,দখলে নিমজ্জিত হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এছাড়া সংগঠনের সাংগঠনিক বিপর্যয় ঘটিয়েছেন। এতে করে কোন ক্রমেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক রাজনীতি সচল হচ্ছে না।অপরদিকে বিএনপির ক্লিন ইমেজের স্বচ্ছ রাজনীতির অধিকারী জেলা ও মহানগর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠনগুলোকে পুনর্গঠনের দাবি জানাচ্ছে।


এদিকে কেন্দ্রীয় ভাবে এধরণের প্রদক্ষেপের তোড়জোড় শোনা যাচ্ছে এই পদক্ষেপকে ঘিরে জেলা ও মহানগরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনকে সামনে রেখে পদপ্রত্যাশী নেতারাও এখন রাজনৈতিক তৎপর হয়ে উঠার প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে পুনর্গঠনকে সামনে রেখে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের পদপ্রত্যাশী নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, কারাবরণ, সাংগঠনিক অবদান এবং রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে নতুন কমিটিতে স্থান পাওয়ার চেষ্টা করছেন তারা।


একাধিক নেতা মনে করছেন, এবার বয়স, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠে সক্রিয়তার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন হতে পারে। সে কারণেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধারণা করছেন খুব শাীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনগুলোকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের সাংগঠনিক রাজনীতি সচল করতেই করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন