Logo
Logo
×

রাজনীতি

কমিটি কেন্দ্র করে অঙ্গসংগঠনে বিভক্তি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

কমিটি কেন্দ্র করে অঙ্গসংগঠনে বিভক্তি

কমিটি কেন্দ্র করে অঙ্গসংগঠনে বিভক্তি

Swapno



নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিএনপির সহযোগী সংগঠনের মধ্যে আসন্ন কমিটিতে পদ ভাগানো কেন্দ্র করে অঙ্গসংগঠনে তুমুল বিভক্তি দেখা যাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের অঙ্গসংগঠনের নেতৃত্বে থাকা নেতাদের সাংগঠনিক দুর্বলতা, নিশক্রিয়তা,স্বজনপ্রীতির কারণে একই সংগঠন দুভাগে বিভক্তির সৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় ভাবে এসকল বিভক্তিকে আগামীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগীতা হিসেবে দেখা যাচ্ছে।যার কারণে দলীয় কর্মসূচিগুলোতেও ভালে ভূমিকা রাখতে দুটি গ্রুপেই চলে তুমুল প্রতিযোগীতা।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলে বর্তমানে নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ। দীর্ঘদিন ধরে সজল-শাহেদের নেতৃত্বাধীন কমিটির বাইরে উল্লেখযোগ্য কোনো পৃথক বলয়ের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। সম্প্রতি সেই চিত্রে পরিবর্তনের আভাস মিলছে। সম্প্রতি মহানগর যুবদলের নেতৃত্বে জোসেফ-সাগরের নেতৃত্বে মহানগর যুবদলের রাজনীতিতে নতুন বলয়ের সৃষ্টির মাধ্যমে মহানগর যুবদল দুভাগে খন্ডিত হয়।


নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মাহাবুব রহমান এবং সদস্য সচিব সালাউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের পর থেকেই কখনো ঐক্যবদ্ধ কখনো বিভক্তিতে থাকতেন। এবার চূড়ান্ত ভাবে স্থানীয় রাজনীতির সমীকরণের প্রভাবে এবার চূড়ান্ত ভাবে দ্বিখন্ডিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।


এদিকে নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমান এবং অপরদিকে সদস্য সচিব সালাউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এদিকে নেতাকর্মীরা নিশ্চিত করেন আসন্ন জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি ভাগাতেই জেলা স্বেচ্ছাসেবকদলের এই বিভক্তি দেখা দিয়েছে। এর নেপথ্যে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের ইন্দন রয়েছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে রয়েছেন শাখাওয়াত ইসলাম রানা ও মমিনুর রহমান বাবু। কিন্তু তাদের নেতৃত্বের নিশক্রিয়তা সমন্বয়হীনতার অভাবে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে বিপরীত বলয়ের উত্থান ঘটেছে।


তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবকদলে প্রতিষ্ঠাবার্ষিকীতে রানা-বাবুর নেতৃত্বে থেকেও অধিক পরিমাণ লোকবল নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগরের বিপরীত বলয়ের নেতৃত্বে থাকা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ হাসিব এবং সদর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী।


কিন্তু নেতৃতে¦ থেকেও মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতারা লোকবল জামায়েত সুশৃঙ্খল ভাবে প্রতিটি ইউনিট নিয়ে অংশগ্রহণ করতে পারেনি ঢাকার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া পূর্ব থেকেই জাকির খান অনুসারীদের নিয়ে আলাদা বলয় নিয়ে মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি করে আসছেন। আসন্ন স্বেচ্ছাসেবকদলের  মহানগর কমিটিকে কেন্দ্র করেই প্রতিযোগী হয়ে উঠছেন মহানগর স্বেচ্ছাসেবকদলের সমর্থকরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন