Logo
Logo
×

রাজনীতি

আবারো থমকে গেল না.গঞ্জের ‘মন্ত্রী’ স্বপ্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

আবারো থমকে গেল না.গঞ্জের ‘মন্ত্রী’ স্বপ্ন

আবারো থমকে গেল না.গঞ্জের ‘মন্ত্রী’ স্বপ্ন

Swapno



মন্ত্রী সভায় রদবদল কিংবা নতুন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর গুঞ্জন উঠলেই আলোচনায় উঠে আসে নারায়ণগঞ্জ। বিএনপির সরকার গঠনের ৬ মাসে ইতিমধ্যে ৩ বার বিগত দিনে আওয়ামী লীগের মতো বিএনপি নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী পরিষদে স্থান পেতে বার বার বারই আলোচনা উঠলে ও এবার মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের আলোচনায় নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। জেলার বিএনপির চার সংসদ সদস্যের মধ্যে কেউ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন গুঞ্জন উঠে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। কিন্তু বিগত দিনের তুলনায় এবার জোড়ালোভাবে কেউ কেউ কে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেললে ও ফের থমকে গেল নারায়ণগঞ্জ থেকে ‘মন্ত্রী’ হওয়ার স্বপ্ন।


এদিকে সরকার গঠনের ছয় মাসের মাথায় গতকাল মন্ত্রিসভা সম্প্রসারণে চারজন নতুন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


আর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়ান।


এদিকে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে জেলার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। গত শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, স্বাধীনতার পর থেকে জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।


কিন্তু সে তুলনায় জেলার মানুষ কাক্সিক্ষত সুফল থেকে বঞ্চিত। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি জেলার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দাবি জাতীয় সংসদে তুলে ধরতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। এদিকে নতুন মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের বিএনপির চার সংসদ সদস্যের নাম নিয়েও আলোচনা রয়েছে। তারা হলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।


স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, নারায়ণগঞ্জ থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব ছিল। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নারায়ণগঞ্জের আব্দুর মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে চারদলীয় জোট সরকারে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। একই সময়ে নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক রেজাউল করিম মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ধারাবাহিকতায় এবারও নারায়ণগঞ্জ থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।


অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলেও নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ থেকে কেউ মন্ত্রী হননি বলে স্থানীয় রাজনৈতিক নেতারা জানান। তারও আগে আশির দশকে এরশাদের সরকারের সময় জাতীয় পার্টির শাসনামলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ এম এ সাত্তারকে করা হয়েছিল পাটমন্ত্রী। কিন্তু এবার কয়েক দফায় মন্ত্রিসভায় রদবদল হলে নারায়ণগঞ্জ সর্বদা বঞ্চিত।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন