Logo
Logo
×

রাজনীতি

দ্বন্দ্ব কমছে না বিএনপির দল গোচাচ্ছে জামায়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

দ্বন্দ্ব কমছে না বিএনপির দল গোচাচ্ছে জামায়াত

দ্বন্দ্ব কমছে না বিএনপির দল গোচাচ্ছে জামায়াত

Swapno



নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিতে অভ্যন্তরীন কোন্দলকে ঘিরে দ্বন্দ্ব লেগেই আছে। দলের নেতাকর্মীরা একের পর এক ঘটনায় সমালোচিত হয়ে ব্যাকফুটে যাচ্ছেন। আর তাদের বিপরীতে বর্তমান প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন কর্মকাণ্ডরে মধ্যে আলোচনায় রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা নানারকম নেতিবাচক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখলেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সামাজিক কর্মকান্ডের পাশাপাশি সাংগঠনিক কর্মকান্ডে নিজেদের ব্যস্ত রাখছেন। এদিকে বর্তমানে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, আধিপত্য বিস্তারে মারামারি, পরিবহন চাঁদাবাজিসহ নানা ঘটনায় সমালোচিত বিএনপি।


সেখান থেকে বিএনপিকে ব্যাকফুটে ফেলতে একের পর এক কর্মকান্ড ও জনগণের কাছে বিএনপিকে করছেন ছোট। এদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনো রকম বাধা প্রতিবন্ধকতা ছাড়াই প্রকাশ্যে সভা-সমাবেশ করার সুযোগ পেয়ে সাংগঠনিকভাবে নিজেদের গোছাতে শুরু করেছেন। এদিকে জামায়াত নানা কর্মকাণ্ডে থাকলে ও তা সকলই আড়ালে আবডালে। তা ছাড়া স্থানীয় সরকার নিবার্চনকে ঘিরে প্রকাশ্যে ওয়ার্ড-ইউনিয়নসহ সিটি কর্পোরেশনে ও প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।


প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো কর্মসূচি কিংবা সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে বিএনপি নিয়মিত জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্ক। বিএনপির উপরে ভর নিয়েই সুবিধা নিচ্ছেন জামায়াত। সূত্র জানিয়েছে, ভাগ-বাটোয়ারায় এক হলে ও রাজনৈতিক বিএনপির চোখ ঝাপসা করে এগুচ্ছে জামায়াত। জনগণের আস্থা কুড়াছে দলটি অন্যদিকে বিএনপি পরিণত হচ্ছে অনাস্থায়।


সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি এবং জামায়াত সকলেই নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পঙ্গুত্ববরণ সহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলা তো বলারই অপেক্ষা থাকে না। পুলিশি রিমান্ডে গিয়ে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।


আর এই সরকার পতনের মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামের নেতাকর্মীরা প্রকাশ্য আসেন। সেই সাথে তারা বিভিন্ন কার্যক্রম নিয়ে জনগণের দৌড়গোড়ায় পৌঁছাতে থাকেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহত ও আহতদের বাসায় বাসায় গিয়ে হাজির হতে থাকেন নারায়গঞ্জ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তারা নিরবেই আর্থিক সহযোগিতা প্রদান করেন।


কারও কারও বেলায় সকল দায়িত্ব নেন জামায়াত ইসলাম। বিভিন্ন মেডিকেল সেবা নিয়েও তারা জনগণের দৌড়গোড়ায় যাচ্ছেন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি পালন করা হয়। এর পশাপাশি আগামী নির্বাচন নিয়ে জনগণের দাড়ে জামায়াতকে পৌঁছে দিচ্ছেন নেতারা। অন্যদিকে সমালোচনার দিকে বিএনপি একের পর এক চাঁদাবাজির অভিযোগ বাড়ছে। ৫ আগষ্টের পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলে ও গভীর জলে ডুব দিয়ে সুবিধা নিয়ে ও ক্লিন ইমেজে জামায়াত।


এদিকে নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি একটি বহুল আলোচিত সমস্যা। জেলার বিভিন্ন শিল্পাঞ্চল, পরিবহন খাত, কাঁচাবাজার, পাইকারি ব্যবসা কেন্দ্র, হকার নিয়ন্ত্রণ, ঘাট ইজারা এবং নির্মাণকাজকে ঘিরে নানা সময়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে না চাইলেও ব্যবসায়ী মহলে এ বিষয়ে অসন্তোষ দীর্ঘদিনের। তাদের দাবি, প্রশাসনের নজরদারি বাড়লেও মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ না থাকায় চাঁদাবাজ চক্রগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।


তা ছাড়া কিছুদিন পূর্বে  চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে সাবেক যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে আটকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা হলেও পরবর্তীতে মুচলেকার মাধ্যমে তার মুক্তি পাওয়ার বিষয়টি অনেকের মধ্যে নানা প্রশ্নেরও সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এ ধরনের ঘটনা প্রশাসনের চলমান তৎপরতার একটি ইঙ্গিত দিলেও এখনো তা বড় আকারের অভিযানে রূপ নেয়নি।


তা ছাড়া এর আগে মৌমিতা পরিবহনের শ্রমিকরা সহ নারায়ণগঞ্জ রুটের পরিচালক মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মাহবুবউল্লাহ তপন এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন মৌমিতা পরিবহনের নারায়ণগঞ্জ রুটের পরিচালক রফিজ উদ্দিন কালা। এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্র যা নিয়ে হতাশা ভুক্তভোগীদের মাঝে।


তা ছাড়া বর্তমানে নিজেদের ইমেজ ক্লিন রেখেছেন নারায়ণগঞ্জের জামায়াত নেতারা। ইতিমধ্যে বিএনপির ক্ষমতার প্রভাব খাটিয়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে বসানোর পায়তারাসহ চলছে। যাকে ঘিরে বর্তমানে বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে বলে দাবি রয়েছে বিরোধী দলীয় নেতাদের। এদিকে বর্তমানে জামায়াত নেতারা নিজেদের প্রার্থী ঘোষণাসহ জনগণের পাশে আস্থা কুড়ানোর মাধ্যমে চমক সৃষ্টি করছেন রাজনীতিতে।


একই সাথে নারায়ণগঞ্জে জাময়াত ইসলামের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দুটি সংগঠনের অস্তিত্ব নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে রয়েছে। অন্যদিকে বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলটিই দুর্বল। তা ছাড়া সকল সংগঠনই দ্বন্দ্বে জর্জড়িত। একই সাথে শুশৃঙ্খল থেকে দল গোচাচ্ছে জামায়াত নেতারা একই সাথে নেতারা নির্বাচনী শক্তি ও অজর্ন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন