নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। একই সাথে দলটির স্থানীয় প্রবীণ নেতারাও একই সুরে কথা বলেন। এমনকি বিএনপি নেতা জাকির খানও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। কিন্তু গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ঐক্যবদ্ধ সভায় অনৈক্য রয়েছে দেখা দিয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপুকে মাইনাস করে বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে এই সভায় উপস্থিত হয়ে সকলে এক থাকার আহবান জানান। এদিকে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল অবস্থায় রয়েছে। গতকাল ৮ সেপ্টের বিএনপি নেতা জাকির খানের সভাপতিত্বে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।
কিন্তু এই সভায় মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতা এড. আবু আল ইউসুফ টিপুকে দেখা যায়নি কেন তা নিয়ে নানা প্রশ্ন উঠে। অনেকে বলে বেড়ান তাকে মাইনাসে রেখে এই আলোচনা সভা হয়।
এই সভায় নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা এই নারায়ণগঞ্জে বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রক্রিয়াতেই আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি মহোদয় আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করি। “আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন। কারও প্রতি কটূক্তি না করে আমাদের দূরত্ব ঘুচিয়ে আনতে হবে । এই সভায় মহানগর বিএনপি নেতা জাকির খানও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সকলকে নিয়ে দেশের জন্য বিএনপিকে এগিয়ে যেতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।
জাকির খানের ডাকে সারা দিয়ে এই আলোচনা সভায় মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা এম ্এ মজিদ, মহানগর বিএনপির বর্তমান কমিটির যগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন খান,আতাউর রহমান মুকুল, এড.সরকার হুমায়ুন কবির,মো. নুরু উদ্দিন অন্যান্য প্রবীন তরুন মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা জাকির খান। তার ডাকে প্রবীন নবীণ সকল নেতাকর্মীরা সাড়া দিলেও এড. আবু আল ইউসূফ খান টিপুকে দেখা যায় নাই।
বিএনপি নেতাকর্মীদের থেকে জানতে চাইলে কয়েকজনে বলেন তাকে এই সভায় দাওয়াত করা হয় নাই। তাছাড়া দাওয়াত করা হলেও তিনি হয়ত আসতেন না। কেননা সম্প্রতি কিছু দিন আগে এক অনলাইনে সাক্ষাৎকার দিতে গিয়ে মহানগর বিএনপির শীর্ষ নেতা টিপু বলেন জাকির খান বিএনপির কেউ না। তার মন্তব্যের পড়ে বিএনপি নেতাকর্মী সহ জাকির খান অনসারীরা ক্ষোভ প্রকাশ করেন। তার জবাবের প্রেক্ষিতে জাকির খানের ডাকে সারা দিয়ে মহানগর বিএনপির শীর্ষ নেতারা এক ছাতার নিচে এসে এক টেবিলে বসে সকলে ঐক্য বদ্ধ হওয়ার বার্তা দিয়েছে। কিন্তু এই ঐক্যবদ্ধ সর্ভা মাঝে মহানগর বিএনপির শীর্ষ নেতা টিপুকে মাইনাস রাখা হয়েছে।
অন্যদিকে সামনের মহানগর বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করার জন্য আহবান জানা শীর্ষ নেতৃবৃন্দ। তাছাড়া নেতাকর্মীদের মাঝে আলোচনা হচ্ছে দলকে শক্তিশালী করার নেতৃবৃন্দকে সু সংগঠিত হওয়ার বার্তা দিয়েছে বিএনপির হাই কমান্ড। তাছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি হয়েছে চার বছর হতে যাচ্ছে। তাই নতুন কমিটি নিয়েও আলোচনা চলছে। নতুন কমিটিতে বর্তমান মহানবগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে মাইনাস করে নতুন করে দলকে সাজাতে নেতৃবৃন্দ মাঠে কাজ করছেন।
এই সভা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে বলাবলি হচ্ছে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে মাইনাস রেখে সকলে মিলে যে ঐক্যের বার্তা দিয়েছে সেখানেও অনৈক্য রয়েছে। তাছাড়া টিপুকে ছাড়া সকলে এক টেবিলে বসে সভা করা নিয়ে দলে নেতাকর্মীদের মাঝেও তা সুবাতাস নিয়ে আসছে।
এছাড়া মহানগর বিএনপির কঠোর সমালোচনা করে সাবেক ছাত্র নেতা জাকির খান বলেন, যারা বিগত আমলে ও বর্তমানে মহানগর বিএনপির কমিটিতে আছেন। বিগত আমলে আমাদের যারা মাঠে ঘাটে ছিল তাদের বিলুপ্ত করে দিয়ে এটা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। এটা থেকে বেরিয়ে মহানগর কমিটি প্রতিটি মহল্লার মানুষদের নিয়ে গঠন করতে হবে।বিগত সময়ে যারা ছাত্রদে যুবদল করতো তাদের সবাইকে নিয়ে কমিটি করতে হবে। আপনাদের সকলকে একসাথে এখানে পেয়ে আমার মন আনন্দে ভরে গেছে।