আত্মগোপনে থেকে সরব স্বেচ্ছাসেবকলীগের মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
আত্মগোপনে থেকে সরব স্বেচ্ছাসেবকলীগের মাসুম
ঢাকায় অবস্থান করে সোনারগাঁয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম। ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামীলীগের পতন ঘটলে সোনারগাঁয়ে আওয়ামীলীগের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু মাসুম নিয়মিত সোনারগাঁয়ে তার নিজ এলাকায় বিচরণ করতেন। এছাড়া সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিয়ে ঈদ উপলক্ষে এলাকায় ফিরে গোপন বৈঠক করেছেন।
এছাড়া প্রতিনিয়ত সোনারগাঁয়ে নেতাদের নিয়ে গোপন বৈঠক করে সোনারগাঁকে অস্থিতিশীল করার ছক আঁকেন। সেই সাথে আওয়ামীলীগ গণনার ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে আওয়ামীলীগের পক্ষে আন্দোলন নামে বিভিন্ন ভাবে ফান্ডিং কালেকশন করেছেন। এদিকে বিগত কয়েক মাস আগে ঢাকায় আত্মগোপনে থাকাবস্থায় গ্রেফতার হন। পরবর্তীতে বিএনপি সমর্থিত নেতাদের সাথে সখ্যতা থাকায় মুক্তিও পেয়ে যান। কিন্তু ঘটনাটি ভিন্ন ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করাণ সমর্থকদের দ্বারা মাসুম।
সর্বশেষ মাসুমের বড় ভাই কালাম সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতিকে তার মুঠোবন্ধি করার পায়তারা করেন। কিন্তু এরমধ্যেই আওয়ামীলীগের পতন ঘটলে তার মুঠোবন্ধি করার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। এদিকে আওয়ামীলীগের পতন ঘটলেও ডেমকেয়ার মনোভাবে থাকতেন মাসুম কারণ সোনারগাঁয়ে বিএনপির প্রভাবশালী এক নেতার সাথে তার বড় ভাই কালামের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে।
এটাই ছিল মাসুমের হামলা মামলার রক্ষাকবজ। তারপরও আওয়ামীলীগ পতনের পর বিভিন্ন মামলায় আসামী হলেও তাকে গ্রেফতার করতে পারেননি প্রশাসন। বিগত কয়েকমাস আগে ঢাকার বসুন্ধারার এলাকা থেকে গ্রেফতার করা হলেও বিভিন্ন কৌশলে মুক্তি পেয়ে যান এই বিষয়টিও মাসুম গোপন করেছিলেন। তবে স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি হয়েই বেপড়োয়া হয়ে আওয়ামীলীগকে পুঃনপ্রতিষ্ঠিত করে উঠে পড়ে লেগেছেন। সোনারগাঁয়ে প্রতিনিয়ত আত্মগোপনে থেকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছেন। সেই সাথে স্বেচ্ছাসেবকলীগের পদ পদবীর লোভনীয় টোপ দিয়ে উশৃঙ্খল ছেলেদের দিয়ে সোনারগাঁকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন মাসুম।


