আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে এনসিপি ব্যাপক সাংগঠনিক পরিবর্তনের মাধ্যমে চমক দিতে যাচ্ছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী থেকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর নাম মুছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত মেয়র পদ প্রার্থী করতে যাচ্ছেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে।
সূত্র বলছে,ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আলোচনায় আসতে থাকেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী। এছাড়া নারায়ণগঞ্জ শহর জুড়ে এনসিপির মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচিত হতে থাকেন শওকত। এরমধ্যেই সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হলে পুনর্গঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ (উত্তর) পদে দায়িত্ব পান শওকত। এনসিপি কেন্দ্রীয় নতুন দায়িত্ব দেয়ার মধ্যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপির কেন্দ্রীয় আলোচিত নেতা আলী আহসান জুনায়েদকে।
এদিকে এনসিপির রাজনৈতিক নেতাদের সূত্রে জানা যায়, চার দফা দাবিতে সারা দেশের মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। সেখান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলী আহসান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। এদিকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, স্থানীয় নির্বাচন আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। ভালো ফলে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছি। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে আমরা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের পরিচয় পৌঁছানোর কাজ করে যাচ্ছি।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এনসিপির মেয়র পদপ্রার্থী করার মাধ্যমে বিশেষ করে জামায়াত ইসলাম ও বর্তমান সরকারী দল বিএনপির মেয়র প্রার্থীরা ভোটের মাঠে এনসিপির সাথে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এছাড়া কোন ক্রমেই নতুন রাজনৈতিক দলের নারায়ণগঞ্জে মেয়র পদপ্রার্থী হিসেবে জুনায়েদকে ভোটের মাঠে ছাড় দেয়ার চিন্তা করতে পারবেন না অন্যান্য রাজনৈতিকদলগুলো।


