নারায়ণগঞ্জ এনসিপিতে স্থানীয় ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের কদর বাড়ছে। যার কারণে ধীরে ধীরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির কমিটিগুলোতে স্থানীয় গুরুত্বপূর্ণ পদে ঠাঁই দেয়া হচ্ছে। তারই আলোকে নারায়ণগঞ্জ এনসিপির শীর্ষ পদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়নও প্রদান করতে যাচ্ছেন।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন শওকত আলী। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদ প্রার্থী। কিন্তু হঠাৎ তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্ব পান। এই পদের পরই এনসিপি কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তাঁকে স্থানীয় মহানগর এনসিপি থেকে সড়িয়ে দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। সেই সাথে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের এনসিপির মেয়র প্রার্থী থেকে তাঁকে সড়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া এখনো শহরজুড়ে রাজনৈতিক প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত শাহীনা ইসলাম মুক্তির পরিবার।
আর এই পদ অর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির রাজনীতিতে নতুন ধারার এক রাজনীতি শুরু হতে যাচ্ছে। অপরদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন আলী আহসান জুনায়েদ। আলী হোসেন জুনায়েদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। স্কুল জীবন হতেই ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। দীর্ঘ সময়ের রাজনৈতিক চড়াই-উৎড়াই পার করে একপর্যায়ে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সফলতা অর্থাৎ গণঅভ্যুত্থানের সম্মুখ সারীর নেতৃত্ব দেওয়াদের মধ্যকার জুনায়েদ একজন। যার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও চমক দিতে পারেন জুনায়েদ। এছাড়া পূর্ব থেকেই নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন আশিকুর রহমান চৌধুরী অভি। এখনো নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব পদে বলবৎ আছেন। তবে এখনো তিনি এনসিপির সদস্য সচিব পদে বলবৎ থাকার নেপথ্যের অন্যতম কারণ অভি পরিবার হচ্ছে নারায়ণগঞ্জের প্রভাবশালী জালাল হাজী পরিবারের।
এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির বর্তমান সাংসদ আবুল কালামের ভাগ্নে হিসেবেও পরিচিত। এছাড়া এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হবার পূর্বে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ৫ই আগস্টের পূর্ব থেকেই বিএনপির রাজনীতি ছিন্ন করে বিশাল কর্মী বাহিনী নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রসর হয়ে পড়েন। পরবর্তীতে ৫ই আগস্টের পর এনসিপি গঠিত হলে এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব পদ লাভ করেন। এছাড়া অভির নেতৃত্বে হাজার হাজার তরুণ এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। এমনকি তার বিশাল কর্মী বাহিনীও রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন খান ইব্রাহিম আদাম।
এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে এনসিপি সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন খান ইব্রাহিম আদাম। তার পরিবারও নারায়ণগঞ্জ শহরের প্র্ভাবশালী রাজনৈতিক পরিবার। তিনি হচ্ছেন,নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং যুক্তফ্রন্টের এমএলএ আব্দুস সামাদ খানের নাতি। খান ইব্রাহিম আদহাম যুব সংগঠন নারায়ণগঞ্জ ইয়ুথ ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি একজন আন্তর্জাতিক এসডিজি 'গে¬াবাল অ্যাকশন অ্যাম্বাসেডর-বাংলাদেশ' হিসেবেও কাজ করছেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড একজন প্রাক্তন শিক্ষার্থী। যার কারণে এনসিপিও তাকে আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।


