Logo
Logo
×

রাজনীতি

এমপির বাড়িতে আগুনের প্রতিবাদে ছিলেন না এনসিপির মুক্তি-অভি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

এমপির বাড়িতে আগুনের প্রতিবাদে ছিলেন না এনসিপির মুক্তি-অভি

শাহীনা ইসলাম মুক্তি ও অভি

Swapno

জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করে ছাত্র জনতা। এই আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আন্দোলনরতদের নিয়ে নতুন দল ঘাষণা করা হয়। এই বছরের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সরকার গঠন করে। ১১ দলীয় জোটে অন্তর্ভূক্ত হয়ে জামায়াতের সাথে বিরোধী দলে রয়েছেন। এনসিপি থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি নির্বাচিত হন। তবে এখানে এমপি থাকলেও সাংগঠনিকভাবে জেলা মহানগর এনসিপি এখনো তেমনভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেন নাই।



এদিকে গতকাল ১২ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়া গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা। কিন্তু প্রতিবাদ সভায় এনসিপির নেতাকর্মীদের তেমন কোন সমাগম দেখা যায় নাই। এমনকি মহানগর এনসিপির দুই শীর্ষ নেতা প্রতিবাদ সভায় উপস্থিত হন নাই।
তথ্যমতে, সদ্য মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। তিনি এ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন তার পিতা প্রয়াত সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি মহানগর এনসিপির দায়িত্বে থেকে তারই দলের এমপির নুসরাত তাবাসসুম বাড়ির পোরানোর ঘটনায় প্রতিবাদ সভায় তাকে দেখা যায় নাই।


একই সাথে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব হিসেবে রয়েছেন আশিকুজ্জামান চৌধুরী অভি। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাড. আবুল কালাম পরিবারের আত্মীয় হিসেবে পরিচিত। তাছাড়া কমিটি ঘোষনার পর থেকে তাকে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে তাকে দেখা যায় নাই। এমনকি দলীয় কার্যক্রমে তাকে তেমন দৃশ্যমান দেখা যায় না বলে অনেকে মন্তব্য করেন। এছাড়া তিনি বিগত সময়ে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আন্দোলনের পরে এনসিপির সাথে মিশে দলটির মহানগরের শীর্ষ পদে দায়িত্ব পান। কিন্তু সংগঠনের সক্রিয় ভুমিকায় তাকে তেমন দেখা যায় না। এমনটি গতকাল এমপি নুসরাত তাবাসসুম বাড়ির আগুনো পোরানোর ঘটনার প্রতিবাদ সভায়ও তাকে দেখা যায় নাই। তাদের দুজনের অনুপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মাঝে সমাল্চোনার ঝর হচ্ছে। এমনকি অনেকে প্রশ্ন তোলেন তারা কেন প্রতিবাদ সভায় আসলেন না। বিএনপির প্রতি তাদের মায়ার কারনেই কি তারা আসেন নাই। যদিও দায়িত্বশীল হিসেবে তাদের উপস্থিত থাকার প্রয়োজন ছিল বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধা মহল। এতে করে তারা দায়িত্বহীনতার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন রাজনৈতিক মহল। এই দিক দিয়ে জেলা এনসিপির সভাপতি জুবায়ের সরদার ও সদস্য সচিব তামজিদ উপস্থিত হয়ে দায়িত্বশীলত্রা পরিচয় দেন। এমনকি জোরালো ভাবে তারা প্রতিবাদ জানান।



নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক শাহিনা ইসলাম মুক্তি জানান, ‘স্বাভাবিক প্রোগ্রামটা হঠাৎ করে করা হয়। আমরা সন্ধ্যায় করার কথা বলেছিলাম, কিন্তু তারা সেটা করে নাই। এছাড়া এখানে সমন্বয় করা হয় নাই। আমার আগে থেকে জেলা প্রশাসকের সাথে দেখা করার সময় নেয়া থাকায় আমি ডিসি অফিসে ছিলাম। তাই থাকতে পারি নাই। মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুজ্জামান অভির সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন