Logo
Logo
×

রাজনীতি

বিএনপির অনেক নেতা ওসমান পরিবারের আশির্বাদপুষ্ট

Icon

দর্পণ কবির নিউইয়র্ক থেকে

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিএনপির অনেক নেতা ওসমান পরিবারের আশির্বাদপুষ্ট
Swapno

 নারায়ণগঞ্জের বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা বিগত আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে ওসমান পরিবারের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করেছেন। কেউ প্রকাশ্যে সম্পর্ক রেখেছেন, কেউ গোপনে রেখেছেন। এখন যারা লাইম লাইটে আছেন, তাদের দু’ এক জন ছাড়া সকলের সঙ্গে সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক এমপি সেলিম ওসমানের সঙ্গে যোগাযোগ ছিল।


এখনো অনেকের সঙ্গে তাদের যোগাযোগ আছে, এমনটা শোনা যায়। প্রায় দু’মাস আগে ভারতে থাকা শামীম ওসমানের সঙ্গে টেলিফোনে কথা হলে তিনি আমাকে প্রসঙ্গক্রমে বলেছেন, “নারায়ণগঞ্জ বিএনপি’র কাউকে হয়রানি করিনি, বরং অনেককে নানাভাবে সহযোগিতা করেছি।” সেলিম ওসমান পালিয়ে যাননি এবং তিনি নারায়ণগঞ্জ আসা-যাওয়া করেন। নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা কয়েক মাস আগে একটি সমাবেশ করেছিলেন, ঐ সমাবেশের মঞ্চে যারা বসে ছিলেন, তারা বিভিন্ন সময়ে ওসমান পরিবারের ‘মদদপুষ্ট’ ছিলেন। তারাই এখন নারায়ণগঞ্জের নিয়ন্ত্রণ কর্তা।


আওয়ামী লীগ আমলে বেশ কয়েকজন বিএনপির নেতা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তারা এখন বিএনপি’র রাজনীতিতে যেমন সক্রিয়, তেমনি ওসমান পরিবার ও তাদের সহযোগী রাজনীতিবিদের ব্যাপারে সহানুভূতিশীল রয়েছেন।  তাই বলা যায়, “যাহা বাহান্ন, তাহাই তেপান্ন!”


রাজনীতিতে তৃণমূল কর্মীরা নির্যাতিত হয়, মামলার আসামি হয়, কেউ কেউ খুন হয়। আর উপরের দিকে “অদ্ভুত সমঝোতা!”


শামীম ওসমানের “দক্ষিণ হস্ত” বলে পরিচিত আইনজীবী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার পরলোক গমনের পর তাকে নিয়ে কয়েকজন বিএনপি নেতাদের শোক প্রকাশ থেকেও বোঝা গেছে, “সম্পর্ক” অর্থহীন নয়। দু-একজনের কথা এমন ছিল যেন, মহানুবতা প্রকাশ করছেন।  তারা আসলে ওই সময়ে (সম্পর্ক রেখে) যে বিপুল অর্থ উপার্জন করেছেন, ওটারই কৃতজ্ঞতা প্রকাশ ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন