Logo
Logo
×

রাজনীতি

মান্নানের নির্বাচনে সহযোগিতা করেছিলেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

মান্নানের নির্বাচনে সহযোগিতা  করেছিলেন শামীম ওসমান
Swapno

ওসমানদের সঙ্গে সমাঝোতা করে ব্যবসা-বাণিজ্যেসহ হাট-ঘাট,টেন্ডারবাজি সবই নিয়ন্ত্রণ করছে বিএনপি। এমন নানা অভিযোগে স্বগরম রাজনৈতিক অঙ্গন। একই সাথে আওয়ামী লীগকে কারা কারা শেল্টার দিচ্ছে আশ্রয়-পশ্রয় করছে তাদের তালিকা করছেন হাইকমান্ড। এমতা অবস্থায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচিত সাংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাংসদ নির্বাচনে তাকে সহযোগীতা করেছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিদেশে পলাতক সাবেক সাংসদ সদস্য গডফাদার শামীম ওসমান। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে মান্নানকে নিয়ে শামীম ওসমান এমন মন্তব্য করেন।



এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তারা বিএনপিকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা স্কুল কেন্দ্রে জামায়াতের স্থানীয় আমির ও কর্মীরা ভোট দেওয়া শুরু করেন বলে জানান তিনি। এ সময় প্রিজাইডিং কর্মকর্তাও তাদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন শামীম ওসমান।



তিনি বলেন, পরে সেখানে সাংবাদিক পাঠান এবং ওই সংসদ সদস্যকে (সে সময়ে প্রার্থী) ফোন করে দ্রুত কেন্দ্রে যাওয়ার কথা বলেন। তার ভাষ্য, ফোন পেয়ে আজহারুল ইসলাম মান্নান সেখানে গিয়েছিলেন। আমরা তাদের সহযোগীতা করেছিলাম।
এর আগে ২০২৫ সালের (১১ ফেব্রুয়ারী) বিকালে অভিযোগ ছড়ানো হয় নারায়ণগঞ্জ-৩ আসনের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে অবৈধভাবে সিল মারছেন স্থানীয় জামায়াতের সাবেক আমির। নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রে উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক আমির বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান)। তার অভিযোগ ছিল বশিরুল হকের সহযোগিতায় কেন্দ্রের ভেতর রাতে ব্যালট পেপার খোলা হয়েছে এবং তাতে সিল মারারও প্রস্তুতি নিয়েছিলেন জামায়াতের নেতাকর্মীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দেখেন, স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী বশিরুল হক ব্যালট পেপারগুলো বিভিন্ন কক্ষের জন্য সংখ্যা অনুযায়ী আলাদা করছিলেন। অভিযোগের সত্যতা মেলেনি।



এদিকে জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে দলটির যেসব নেতাকর্মী ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণে ছিলেন, তাদের একটি অংশের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ উঠেছে বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতা করে হাট-বাজার, পরিবহন ও পোশাক কারখানার ঝুট ব্যবসাসহ বিভিন্ন খাতে নিজেদের অবস্থান শক্ত করেছেন তারা। এসব খাত থেকে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদেরও ভাগ দেওয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে। শহরে হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ওসমান পরিবারের সদস্যদের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা বজায় রাখা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও সেই সম্পর্ক অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। এমনকি, গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকলেও তাদের কেউ কেউ আশ্রয় পেয়েছেন বিএনপির ওই নেতাদের কাছ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর নারায়ণগঞ্জে এ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও গোপালগঞ্জের সহিংস ঘটনার পর আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে থাকা বিএনপি নেতাদের বিষয়ে দলটি সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তাছাড়া, গত কয়েকমাসে নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনায় বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখছে সরকার ও সরকারি দল বিএনপি।



সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তাল ছিল রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ। বিশেষ করে ওসমান পরিবারের দীর্ঘদিনের প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন শহরের মানুষ। সরকার পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনেরা নারায়ণগঞ্জ ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়তে সক্ষম হন, অন্যরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে কয়েক মাস পর তাদের কেউ কেউ আবার শহরে ফিরতে শুরু করেন। এমতা অবস্থায় আ.লীগের সঙ্গে সমাঝোতার বিষয়ে বিএনপিকেই বার বার দুষছেন, জামায়াত-এনসিপিসহ দলীয় একাধিক নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন