Logo
Logo
×

জনদুর্ভোগ

বন্দরে আইল্যান্ডের সঙ্গে রিকশার ধাক্কায় বৃদ্ধ আহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১০:৪৬ পিএম

বন্দরে আইল্যান্ডের সঙ্গে রিকশার ধাক্কায় বৃদ্ধ আহত
Swapno

বন্দরে রাস্তার উপর অপরিকল্পিতভাবে নির্মিত আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে নাসির উদ্দিন(৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২৫ অক্টোবর) বন্দরের নাসিক ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিনের বাড়ি বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রিকশাযোগে বাড়ি ফিরছিলেন নাসির উদ্দিন। রিকশাটি লক্ষণখোলা এলাকায় এলে রাস্তার উপর অপরিকল্পিতভাবে দেয়া আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রিকশারোহী বৃদ্ধ নাসিরউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার আবস্থা আশংকাজনক বলে জানান কতব্যরত চিকিৎসক।
    


 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন