Logo
Logo
×

জনদুর্ভোগ

সকল গণপরিবহনের ভাড়া কমানোর দাবি,বিআটিসিকে অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম

সকল গণপরিবহনের ভাড়া কমানোর দাবি,বিআটিসিকে অভিনন্দন
Swapno

গত ২৪ নভেম্বর ২০২১ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে আমদের একটি প্রতিনিধি দল বিআরটিসি মতিঝিল কার্যালয়ে নারায়ণগঞ্জে বিআরটিসির সেবা ও কয়েকটি দাবি নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করে একটি স্মারক লিপি প্রদান করা হয়। 

সেখানে নানা দাবির মধ্যে ছিলঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন এসি বাসের ভাড়া ৩৮ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ ৩৪ টাকা নির্ধারণ করা,  বিআরটিসি নন এসি বাসের সংখ্য বৃদ্ধি করা,  বিআরটিসি এসিবাস সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়ায় পুনরায় চালু করা,  বিআরটিসি বাসে ছাত্রদের জন্য অর্ধেক ভাড়ার সুবিধা প্রদান। 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমাদের আন্তরিকতার সাথে দাবিগুলো বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর দু’দিন পরই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়। ঢাকায় ছাত্রদের আন্দোলনের মুখে পরে সারাদেশেই বিআরটিসি বাসে ছাত্রদের অর্ধেক ভাড়া ঘোষণা করে সরকার। আজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বিআরটিসি ভাড়া ৩৫ টাকা কার্যকর হয়েছে। আগামী মর্চমাস থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চলবে বলে আমাদের আশ^স্ত করেছেন বিআরটিসি কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাদের এ পদক্ষেপকে সাধুবাদ জানাই, জানাই অভিনন্দন।

আমরা সাথে সথে বেসরকারী গণপরিবহনের ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। সম্প্রতি জ¦ালানি তেলেন দাম বৃদ্ধির পর বিআরটিএ গণপরিবহনের যে ভাড়া নির্ধারণ করে তাতে সিএনজি চালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেয়। অথচ নারায়ণগঞ্জে উৎসব ও বন্ধন পরিবহনের বাসগুলো (চার-পাঁচটি সিএনজিতে) ডিজেলে চলে। নারায়ণগঞ্জ থেকে অন্যসব পরিবহনগুলো সিএনজিতে চললেও সে সবের ভাড়াও অধিক বৃদ্ধি করা হয়েছে। 

আমরা উল্লেখ করতে চাই বিআরটিসি ত্রৈমাসিক যে বুলেটিন প্রকাশ করে, তাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের প্রতিমাসে দশ লক্ষ টাকা লাভ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। ৩০ টাকা ভাড়া নিয়ে প্রতি মাসে যেখানে তাদের এই লাভ হচ্ছে- সেখানে বেসরকারী গণপরিবহনে লোকসানের অজুহাতে এমনি অত্যাধিক ভাড়া বৃদ্ধি কোন ভাবেই কম্য নয়। আমরা মনে করি এখানে সিন্ডিকেটের চাদার কারণে তারা এভাবে ভাড়া বৃদ্ধি করে চলেছে। আমরা আরটিসির চেয়ারম্যান হিসেবে স্থানীয় জেলা প্রশাসককে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন