Logo
Logo
×

জনদুর্ভোগ

মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১০:২৩ পিএম

মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
Swapno

 

ফতুল্লায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম দেয়ায় লাখ টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা। এছাড়াও সদরের আরও তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। 

 

রোববার (৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম, পরিবেশ অধিদপ্তর ও ক্যাব এর প্রতিনিধি।

 

সেলিমুজ্জামান জানান, আভিযানকালে ৪ টি ফিলিং স্টেশনে অভিযান করা হয়েছে। এর মধ্যে আলিগঞ্জ এলাকায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম পাওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ধারায় ৫০ হাজার ও ৪৮ ধারায় ৫০ হাজার মোট এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন