Logo
Logo
×

জনদুর্ভোগ

কুতুবপুর দেলপাড়া সড়কের বেহালদশা

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১ পিএম

কুতুবপুর দেলপাড়া সড়কের বেহালদশা
Swapno

 

কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেলপাড়া জালকুড়ি রোড পুরো বেহাল দশা। প্রায় ৫ থেকে ৭ বছর যাবৎ এই রোড ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। বৃষ্টি হলে এই রোডে কাঁদা ও পানির জন্য মানুষ চলাচলে বিগ্ন ঘটে। যার কারণে এই রোড দিয়ে নিয়মিত চলাচলকৃত সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়ছে। এই রোড দিয়ে নিয়মিত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। এই রাস্তার কারণে হতে পারে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা। এ নিয়ে চিন্তিত আশে পাশের দোকানদার ও নিয়মিত চলাচলকৃত সাধারণ মানুষ এ নিয়ে ক্ষিপ্ত প্রকাশ করছে স্থানীয়রা।


 
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বেহাল দশা হয়ে পরে আছে। মানুষের হাঁটাচলা করতে বিগ্ন ঘটছে। রাস্তার পাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা যার কারণে বৃষ্টি পানি যেতে পানি যেতে না পেরে রাস্তায় জমে রয়েছে। আর রাস্তা ভাঙ্গা ও সংকীর্ণ থাকায় গাড়ি ও চলাচলে সমস্যার সৃষ্টি যার কারণে এই রোডে একটা বিশাল আকারের যানজটের সৃষ্টি হয়। এতে করে রাস্তার পাশে অসংখ্যক দোকান মালিকদের বেচা কেনা করতে অনেক সমস্যার সম্মূখিন হতে হচ্ছে।

 


এ বিষয়ে ভোক্তভোগীরা জানান, এই রোড দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পরে রয়েছে। এতে করে চলাচলে আমাদের অনেক বিগ্ন ঘটছে। বৃষ্টি আসলে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। রাস্তা দিয়ে চলাচল করা যায় না আমরা অনেক সমস্যায় আছি। এই রাস্তা জায়গায় জায়গায় ভাঙ্গা যার কারণে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা। আওয়ামী লীগের আমলে অনেক রোডের উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের এই রোডের কোনো উন্নয়ন মূলক কাজ আমরা দেখতে পারছি না। আমরা চাই এই রোড তারাতারি সংস্কার হোক তা না হলে আমাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে আমরা এই রোড তারাতারি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

 


কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, দীর্ঘদীন যাবৎ এই রোড এই অবস্থায় পরে রয়েছে এতে করে ভোগান্তীতে পড়ছে আমার ইউনিয়নের মানুষ। তবে এই সড়কটি আমার আওতায় না এটা এলজিডির আওতায় আমি তাদেরকে এই রাস্তার বোহাল দশা সম্পর্কে জানিয়েছি তারার বলেছে খুব শীগ্রই এই রাস্তার সংস্কারের কাজ তারা চালু করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন