Logo
Logo
×

জনদুর্ভোগ

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে  না.গঞ্জ তিতাসকে স্মারকলিপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে  না.গঞ্জ তিতাসকে স্মারকলিপি
Swapno


নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি প্রদান করেছেন নাসিক ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় তিতাস গ্যাস কার্যালয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন ডিভিশনের উপ ব্যবস্থাাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ আনিসুর রহমানের হাতে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেন স্থাানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

 

 

এতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা ও সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্র ১৩নং ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, ডি এন রোড, বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসী দীর্ঘ দিন যাবৎ গৃহস্থালী গ্যাসের অভাবে কষ্ট ভোগ করছে। গ্যাসের অভাবে ওয়ার্ডবাসীর স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

 

 

 

সময় মত রান্না করতে না পারায় ওয়ার্ডের নারী ও শিশুরা বিশেষ ভাবে কষ্ট ভোগ করছে। নারীদের রাত জেগে এবং সকালের খাবার দুপুরে ও দুপুরের খাবার বিকাল পর্যন্ত রান্না করতে হচ্ছে। অনেক সময় তাও সম্ভব হয় না।

 

 

 

ফলে শিশু কিশোররা খাবার সংকটে পরছে। এমতাবস্থাায় জরুরী ভিত্তিতে ১৩নং ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ করা হলো।  ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ জানান, হয়তো আমাদের গ্যাস দিন; নয়তো গ্যাসবিল মওকুফ করুন। অন্তত দিনে বা রাতে সময় নির্ধারণ করে ২ ঘন্টা গ্যাস দিন।  

 

 

 

নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন ডিভিশনের উপ ব্যবস্থাাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ আনিসুর রহমান এসময় বলেন, আমাদের সরবরাহ কম। স্মারকলিপি পেয়েছি, আমরা ঊর্ধ্বতনদের সাথে কথা বলবো। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন