Logo
Logo
×

জনদুর্ভোগ

শামীম ওসমানের এলাকায় জলাবদ্ধতা নিরসনের প্রতিবাদ সমাবেশ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:২৭ পিএম

শামীম ওসমানের এলাকায় জলাবদ্ধতা নিরসনের প্রতিবাদ সমাবেশ
Swapno




ফতুল্লা স্টেশনের পূর্ব পাশের জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ভুক্তভোগী মহল। শনিবার (৭ অক্টোবর) দুপুরের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

জানা যায়, দীর্ঘদিন ধরে স্টেশনের পূর্ব পাশে উকিল বাড়ীর মোড় থেকে স্টেশন পর্যন্ত কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোন উদ্যোগ না নেয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

 

 

 

 

 

 

স্বাভাবিক চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দেয়া, ভূক্তভোগীরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ সমাবেশ করে, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। এ সময় প্রতিবাদ সমাবেশে সালাহউদ্দিন খোকা মোল্লা সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাহাদের সঞ্চালনায়।

 

 

 

 

 

 

 

আরও উপস্থিত ছিলেন, পানি নিস্কাশন কমিটির সহ সভাপতি আবুবক্কর মল্লিক, সাধারন সম্পাদক মো. মাসুদ, সাংবাদিক সেলিম মুন্সি, সহ সম্পাদক মো. সেলিম হোসেন, মন্টু জামান, আতিক, হাজী সুলতান, রকি, শামিম, কালাম, সালাহউদ্দিন, সাংবাদিক মাসুদ আলী, আওলাদ হোসেন মোল্লা মার্কেটের সভাপতি মো. মনির হোসেন, মো. বুলু, মো. শাহিন হোসেন, মো. মিলন, মো. সিদ্দিক, মো. বাবুল প্রমুখ।

 

 

 

 

 

 

প্রতিবাদ সমাবেশ চলাকালীন ভুক্তভোগীদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মো. হাসমত আলী এবং ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ওম্মে তাহেরা আঁখি সমাবেশস্থলে এসে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন