Logo
Logo
×

জনদুর্ভোগ

শীতার্তদের পাশে কাউন্সিলর বিভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

শীতার্তদের পাশে কাউন্সিলর বিভা
Swapno


কনকনে শীতে নিন্ম আয়ের মানুষ যখন মানবেতর জীবন যাপনে দিশেহারা ঠিক তখনি শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।

 

 

রোববার (০৯ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নিজ উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন এই নারী কাউন্সিলর।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সচিব মাসুদ রানা লাল ও এলাকার স্বেচ্ছাসেবীরা। আফসানা আফরোজ বিভা বলেন, গত কিছুদিনের শীতে আমাদের সকলের জীবন বিপর্যস্ত।

 

 

নিজ গৃহে, গরম পোশাকেও আমরা শীতে কাতর কিন্তু যারা সারাদিন রাস্তায়, ফুটপাতে শীতবস্ত্র ছাড়া রাত কাটাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে! আমি সব সময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করি।

 

 

তার ধারবাহিকতায় তিন ওয়ার্ডে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছি। আগামীতে আরও বিতরণ করা হবে ইনশাল্লাহ। এ সময় তিনি জেলার বিত্তবানদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন