Logo
Logo
×

জনদুর্ভোগ

টিসিবি`র পণ্য বিক্রিতে স্বজনপ্রীতির অভিযোগ, প্রতিবাদী যুবককে জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ পিএম

টিসিবি`র পণ্য বিক্রিতে স্বজনপ্রীতির অভিযোগ, প্রতিবাদী যুবককে জখম
Swapno


সরকারের বিশাল টাকা ভর্তুকি দিয়ে গরীব, অসহায় লোকদের জন্য বরাদ্দকৃত (টিসিবি)' পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নাসিক ২৩ নং ওর্য়াড কাউন্সিলর আবুল কাউসার আশার অবর্তমানে তার নিকটতম লোক সুমন মিয়ার মাধ্যমে টিসিবি' পণ্য বিক্রিতে স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদ করায় চরম নির্যাতনের খড়গ পোহাতে হয়েছে সেলিম মিয়া নামের এক যুবককে।

 

 

বন্দরের বাগবাড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া এ বিষয়ে রোববার সন্ধ্যার পর বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্র মতে, বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডে টিসিবি পণ্য বিক্রির দায়িত্ব বড়বাড়ি এলাকার মৃত কামরুজ্জামানের ছেলে মোঃ সুমন মিয়া।

 

 

কাউন্সিলর আবুল কাউসার আশার সম্পর্কে চাচা সুমনের বিরুদ্ধে পণ্য বিক্রির অনিয়ম, স্বজনপ্রীতির প্রতিবাদ করায় সুমনসহ তার লাঠিয়াল বাহিনী অনেকটা চওড়া হয়ে পড়ে। সুমনসহ তার বাহিনী সন্ত্রাসী স্ট্যাইলে প্রতিবাদী যুবক সেলিম মিয়াকে মারধর পূর্বক নগদ ১০ হাজার টাকা, হাতের মোবাইল সেট নিয়ে যায় এমনকি তাকে রক্তাক্ত জখমসহ প্রান নাশের হুমকি দেয় বলে অভিযোগে প্রকাশ করে।

 

 

গত রোববার ওর্য়াডের কবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  এ বিষয়ে বন্দর থানা পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন