Logo
Logo
×

জনদুর্ভোগ

নাড়ির টানে বাড়ির পানে ১০০ টাকার ভাড়া ৩৫০ টাকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:১৩ পিএম

নাড়ির টানে বাড়ির পানে ১০০ টাকার ভাড়া ৩৫০ টাকা
Swapno


ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়নি। এদিকে টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের চাপের সুযোগে নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছে টিকিট কাউন্টারগুলো।

 


মঙ্গলবার (২৭ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে এমনই চিত্র লক্ষ্য করা যায়।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে চিটাগাংরোড থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ১০০ টাকার পরিবর্তে এক হাজার ৬০০ টাকা, শিমরাইল মোড় থেকে কুমিল্লার ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৬০০-৭০০ টাকা।

 

 

এবং নরসিংদীর ভাড়া ১০০ টাকার পরিবর্তে ২৫০-৩৫০ টাকা, চট্টগ্রামের ভাড়া ৬৮০ টাকার পরিবর্তে ৮০০-৯০০ টাকা, ফেনীর ভাড়া ৫০০ টাকার পরিবর্তে ৭০০-৮০০ টাকা, দাউদকান্দির ভাড়া ১০০ টাকার পরিবর্তে ২০০-৩০০ টাকা নেওয়া হচ্ছে।মতিউর রহমান নামের এক যাত্রী বলেন, সবসময় শিমরাইল মোড় থেকে চট্টগ্রামে ৬৮০ টাকায় যাতায়াত করি। কিন্তু আজ বাসস্ট্যান্ডে এসে দেখি ভাড়া বেশি নিচ্ছে। বাসের তুলনায় যাত্রী অনেক বেশি তাই কোনো উপায় না দেখে বেশি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।

 

 


আরিফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলে ঈদের মজাটাই থাকে না। এবার মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া দাবি আমাদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হিমাচল পরিবহনের এক টিকিট বিক্রেতা বলেন, পরিবহন মালিক আমাদের যে ভাড়া নির্ধারিত করে দিয়েছেন যাত্রীদের কাছ থেকে সে ভাড়াই আদায় করছি। অতিরিক্ত কোনো ভাড়া আদায় করছি না।

 

 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন