Logo
Logo
×

জনদুর্ভোগ

ঢাকামুখী গণপরিবহন সংকট ভোগান্তিতে কর্মজীবীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম

ঢাকামুখী গণপরিবহন সংকট ভোগান্তিতে কর্মজীবীরা
Swapno


নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী গণপরিবহন সংকট সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন যাত্রীরা। সংকটে ভোগান্তিতে পড়েছেন সকাল থেকে অফিসসহ কর্মস্থলগামী মানুষজন। গতকাল বুধবার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ করে রাখা হয় বিআরটিসি ছাড়া সকল বাস। বিআরটিসি চললেও তা সংখ্যায় খুব কম।

 

 

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যানবাহন সংকট তৈরী করা হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। সকাল থেকে সরেজমিনে, শহরের ১ নং টার্মিনাল এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। সেখানে বন্ধন, উৎসবসহ বিভিন্ন পরিবহনের কোন বাস চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল করবে বলে জানান বাস সংশ্লিষ্টরা।

 

 

সকালে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করা ফরহাদ জানান, আমি সকাল ৭ টা থেকে এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখন ১০ টা বাজে কিন্তু বাস পাচ্ছিনা। মাত্র বিআরটিসি চলাচল শুরু হল এখন এতে করে ঢাকা যাব। এদিকে বিএনপির সমাবেশের কারণে বাদ বন্ধ দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমাদের সমাবেশ আজ আর সেখানে যেন কেউ যেতে না পারে তার প্রতিবন্ধকতা তৈরী করতেই বাসসহ গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

 


বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, আমাদেরও তো ঢাকায় সম্মেলন আছে আমরাও তো বাসে করে ঢাকা যাব। বাস চলাচল করছে, আমরা কোন বাস বন্ধ রাখিনি।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন