Logo
Logo
×

জনদুর্ভোগ

রূপগঞ্জে লিকেজ হওয়া তিতাস গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ, দগ্ধ-৪

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম

রূপগঞ্জে লিকেজ হওয়া তিতাস গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ, দগ্ধ-৪
Swapno


রূপগঞ্জে লিকেজ হওয়া তিতাস গ্যাসের পাইপ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন চারজন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন।

 

 

ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের মেইন পাইপ লাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হওয়ার আগে থেকেই গ্যাস বেরোচ্ছিল। শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাযার উদ্দেশ্যে গোসল করারচ্ছিলো কয়েকজন।

 

 

এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দেশ লাইটের কাঠি জ্বালায় এক ব্যক্তি। পরে মুহুর্ত্বের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয় এতে করে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস বিস্ফোরণ জুম্মন, কবির, সিয়াম ও সেমিন নামের চার যুবক অগ্নিদগ্ধ হয়।

 

 

তাৎক্ষণিক তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ ওই চারজনের বাড়ি তারাবো খালপাড় এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপরিদর্শক মনির হোসেন বলেন, অগ্নিদগদ্ধ চার জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কার জনক বলে জানতে পেরেছি।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন