Logo
Logo
×

জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

নারায়ণগঞ্জে আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না  
Swapno


গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্প চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্ত কাজের জন্য বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের যে সকল এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানায়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নারায়ণগঞ্জের গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা ও হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।

 

 

পঞ্চবটি, মাসদাইর, ইসদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা, ইদরাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা। ঢাকা ম্যাচ, শ্যামপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশীপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা।

 

 

ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি থেকে চিটাগাং রোড পর্যন্ত এলাকা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিতসহ স্বল্পচাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভ দুঃখ প্রকাশ করেছে।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন