Logo
Logo
×

জনদুর্ভোগ

টানা বৃষ্টিতে পানিবন্দী কুতুবপুরের কয়েক লাখ মানুষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম

টানা বৃষ্টিতে পানিবন্দী কুতুবপুরের কয়েক লাখ মানুষ
Swapno


টানা তিন দিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের প্রায় পাঁচ লাখের অধিক মানুষ। কুতুবপুরের শহীদ নগর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শ নগর, নূরবাগ, পিলকুনী, সহ আশপাশের প্রায় বেশ কয়েকটি গ্রামে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পানিতে। আর এতে করে ঘরবন্দী হয়ে পড়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ।

 


নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন প্রায় সময় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। বেশ কয়েকটি গ্রাম তাছাড়াও রাস্তাঘাট, ড্রেন ব্যবস্থা না থাকার কারণে তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাটও।

 


নয়ামাটি থেকে পাগলা যাওয়ার প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কটির নয়ামাটি এবং পাগলা স্কুল কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রায় হাঁটু সমান পানি জমে রয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের চলাচলের প্রধান সড়ক একটু বৃষ্টি হলেই এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়তে হয়।

 

 

এই রাস্তায় যাতায়াতরত স্কুল কলেজর ছাত্র-ছাত্রী ও কর্মজীবী মানুষের। এই ভোগান্তির শেষ কোথায় তাও যেন জানা নেই কুতুবপুরে সাধারণ মানুষের। দীর্ঘ কয়েক বছর যাবত এরকম চরম ভোগান্তিতে পড়ে হয়েছেন অবহেলিত কুতুবপুর ইউনিয়নের প্রায় কয়েক লাখ মানুষের।

 


এ বিষয় জানতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, ডিএনডি প্রজেক্ট এর কাজ চলমান থাকায় অধিকাংশ জায়গায় বাধ থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় আর এতে করে নিচু এলাকাগুলো পানিবন্দি হয়ে পড়ছে।

 


আর রাস্তা গুলোর পাশে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কগুলো তলিয়ে যায়। স্থানীয় সংসদ সদস্য অচিরেই এর সমাধানের ব্যবস্থা করছেন বলে আশ্বস্ত করেছন।    এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন