Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

তল্লার সেই মসজিদ থেকে ফ্যান চুরির অভিযোগে আটক ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৯:০১ পিএম

তল্লার সেই মসজিদ থেকে ফ্যান চুরির অভিযোগে আটক ৩
Swapno

তল্লায় বিস্ফোরিত সেই মসজিদ থেকে ফ্যান, সাউন্ডবক্স ও জানালার গ্রিল চুরি করার অভিযোগে ৩ কিশোরকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে থেকে ফ্যান ও জানালার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলো, তল্লা ভাঙ্গা বাড়ির এলাকার শফিক মিয়ার ছেলে মানিক (১৪), সবুজবাগ এলাকার মানিক মিয়ার ছেলে মহসিন (১৩), একই এলাকার আরিফ মিয়ার ছেলে লিমন (১৩)। এ বিষয়ে এলাকার বাসিন্দা নাইম জানান, সকাল ১১টায় এক লোক এসে আমাকে জানায় মসজিদ থেকে কারা যেন ফ্যান নিয়ে যাচ্ছে। তখন মানিক ও মহসিনকে আটক করা হয়। এসময় ফাহিমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। পরে তাদেরকে আমরা আটক করি।

 

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে রমজান মাস থেকে তারা মসজিদের ভেতর চুরি শুরু করে। এ কয়েক মাস তারা বিভিন্ন সময়ে মসজিদটির ২য় ও ৩য় তলার ২০টি ফ্যান, ২টি সাউন্ড বক্স ও জানালার গ্রিল চুরি করে। আজকেও তারা চুরি করতে এসেছিলো।এ বিষয়ে ডিসি অফিসে জানালে তারা পুলিশ পাঠায়। পরবর্তীতে তাদেরকে আমরা পুলিশের কাছে সোপর্দ করি।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এঘটনায় ৩ কিশোরকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন