Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মাষ্টমীতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম

শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মাষ্টমীতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র সভা
Swapno

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট'র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু সংস্কারের সভাপতি হীরেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি।

 

প্রধান অতিথির বক্তব্যে শামিম বেপারী হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং বিশ্ব শান্তি কল্পে, করোনায় যারা মারা গিয়েছেন ও করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা করেন।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিআই ও ওয়ানের শেখ কবিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র চন্দ্র মন্ডল, শিক্ষক রিক্তা দে, ঢাকা বিভাগের মাষ্টার ট্রেইনার সমীর বিশ্বাস, অধ্যক্ষ কিশোর মহারাজসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন