Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

নয়ামাটিতে দুর্গাপূজা কমিটির উপহার সামগ্রী বিতরণে ডিআইজি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৬:৫২ পিএম

নয়ামাটিতে দুর্গাপূজা কমিটির উপহার সামগ্রী বিতরণে ডিআইজি
Swapno

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নয়ামাটি নতুন সার্বজনীন দূর্গাপূজা কমিটির পক্ষ থেকে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। গতকাল বুধবার সন্ধ্যায় বিজয়া অষ্টমীতে নয়ামাটি নতুন সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। নয়ামাটি নতুন সার্বজনীন দূর্গাপূজা কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার সাহা, সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান,

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।  এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এবং নয়ামাটি নতুন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা স্বরুপ ডাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন