শ্রমিক নেতা এসটি আলমগীরের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৫ পিএম
নারায়ণগঞ্জ ৫ আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে নাসিম ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা এবং দীর্ঘজীবন কামনা করে দোয়া করা হয়। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বন্দর ছালেহনগরে হযরত ছালেহ বাবা (রাঃ) ইয়ামেনী মাজার মসজিদে সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীরের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।
একই সাথে তিনি আমিন আবাসিক আল আমিন জামে মসজিদের সহ সভাপতি ও জেলা ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে আছেন। এসটি আলমগীর সরকার বলেন,জননেতা নাসিম ওসমান করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাব্বির হোসেন। এসময় এসটি আলমগীর জানান, নাসিম ওসমান নারায়ণগঞ্জের ব্যপক উন্নয়নমুলক কাজ করে নারায়ণগঞ্জ বাসীর হৃদয়ে আসন করে নিয়েছেন।তার পরিবারের সদস্য, পারভীন ওসমান, আজমেরী ওসমান অসহায় নারী পুরুষের কল্যানে নানাবিধ সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি তাদের সকলের জন্য দোয়ার ব্যবস্থা করেছি। উল্লেখ্য আলহাজ্ব নাসিম ওসমান সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে মসজিদ মাজারের জমি উদ্ধার করে ব্যবস্থা করে গেছেন। যা ইতিহাস হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার মসজিদের মোতোয়ালি মো. শামসুজ্জামান, এড মো. ফারুক হোসেন,মনির হোসেন,মনির মিয়া,মো. মুসলিম মিয়া,মো.হাজম,মো. মামুন,মো. রাজু আহম্মেদ, মো. মিন্টু পাগল,রাজা পাগল, সানোয়ার পাগল প্রমুখ।
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রহের মাগফেরাত কামনা,নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আজমীর ওসমান,তার মা পারভীন ওসমান সহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। পরে দোয়া শেষে তবারক বিতরন করা হয়।


