Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও মহোৎসব পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৪:১১ পিএম

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও মহোৎসব পালন
Swapno

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

গত শুক্রবার ( ১৮ মার্চ ) বিকেলে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের বাড়ৈভোগ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা শেষে অসহায় নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। 

 

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, প্রধান বক্তা  নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল,

 

ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রঞ্জিত মোদক, ফতুল্লা থানা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা বিউটি আক্তার, গীতা সংঘ বাংলাদেশের প্রকাশনা সম্পাদক গোবিন্দ লাল সরকার, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবীর দাস, এনায়েত হোসেন, গোবিন্দ পোদ্দার, রঞ্জিত দাস, প্রদীপ মন্ডল, সঞ্জিত মন্ডল, অজিত মন্ডল, সুভাস মন্ডল, রাম হালদার, সুজিত হালদার, আকাল সরকার, বাবু মন্ডল, বিশ্বজিৎ মন্ডল শুভ, অনিক, ইন্দ্র, তুর্য্য, অমিত প্রমুখ। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন