Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

ভিপি আলমগীরের মাগফেরাত কামনায় তারেক এর উদ্যোগে দোয়া ও মিলাদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৬:৩৭ পিএম

ভিপি আলমগীরের মাগফেরাত কামনায় তারেক এর উদ্যোগে দোয়া ও মিলাদ
Swapno

সাবেক আন্তক্রীড়া মিলনায়তনের সম্পাদক ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মরহুম আলমগীর হোসেন এর রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মুঃ তানজির হায়দার খান তারেক এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার বাদ আছর সরকারী তোলারাম কলেজ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মুঃ তানজির হায়দার খান তারেক বলেন, প্রয়াত আলমগীর আমাদের ভালো বন্ধু ছিলেন, শুধু তাই নয় সে নারায়ণগঞ্জ কলেজের ভিপিও ছিলেন দীর্ঘদিন। তার সঙ্গে চলার পথে যদি কাউর মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ওয়াস্তে সবাই তাকে ক্ষমা করে দিবেন ও দোয়া করবেন সে যেনো জান্নাতবাসী হয়।

 

তিনি আরও বলেন, আমি ও রবিন সহ আমাদের অনেক বন্ধু অসুস্থ্য। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে সুস্থ্য ও ভালো রাখে। আর সবাই সবার সাথে খোজখবর রাখবেন, কারন আমাদেরও একদিন চলে যেতে হবে। আমাদের বন্ধুত্বের সর্ম্পকটা যেনো অটুট থাকে এটাই আমার প্রত্যাশা সকলের কাছে।

 

এসময় মিলাদে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা ওয়াহেদ শাহাদাৎ বাবু, সরকারী তোলারাম কলেজের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মো. রবিন হোসেন, হাবিবুর রহমান, শাহ ফয়েজ  উল্লাহ,

 

মো.বাবু, এড আল মামুন, মো. তারেকুজ্জামান, মো. শাহীন, মো. বাবুল হোসেন, মোহাম্মদ হিরু সহ প্রমূখ। এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন সরকারী তোলারাম কলেজ জামে  মসজিদের খতিব মাওলানা আব্দুল মোমেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন