Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

ফিতরার জনপ্রতি হার সর্বনিম্ন ৭৫ টাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৫:৩৪ পিএম

ফিতরার জনপ্রতি হার সর্বনিম্ন ৭৫ টাকা
Swapno

এ বছরের ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ করেছে জাতীয় সাদ্কাতুল ফিতর নির্ধারণ কমিটি। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমগণ।

 

ইসলামি শরিয়াহ মতে মুসলমানদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন