Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৬:৫৫ পিএম

খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত
Swapno

আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও বৃহৎ ঈদুল-ফিতর এর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করেন খানপুর লাল মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। মোনাজাত শেষে ঈদ জামাত কমিটি  সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান।

 

জামাতে অংশ গ্রহন করা মুসল্লিরা জানান, ঈদ গাহের পর নগরীর সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে।  সকাল ৮ টায় অনুষ্টিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম জামাতের ইমামতী করেন খানপুর লাল মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। ২য় ঈদ জামাত অনুষ্টিত হয় সকাল ৯ টায়। এতে ইমামতী করেন নগর খানপুর জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক।

 

নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিশেষ বয়ান পেশ করেন মাওলানা আল-আমিন।  খানপুর ইসলামী কাফেলার সভাপতি মো. সুজাত আলী মিয়া ও সাধারন সম্পাদক সামছুজ্জামান ভাষানী ঈদ জামাত এর নামাজ শেষে আগত মুসল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

 

এছাড়া সুষ্টু ভাবে ঈদের নামাজ অনুষ্টিত হওয়ায় তারা সবাইকে অভিন্দন জানান। তারা জানান, আল্লাহর রহমতে দুই বৎসর পর ঈদের জামাত সুষ্টু ভাবে আয়োজন করতে পেরেছি। করোনা’র কারনে দুই বৎসর বন্ধ ছিল ঈদ জামাতের নামাজ। সবাই দোয়া করবেন আগামীতে যাতে আরো ব্যাপক ও সুন্দর ভাবে ঈদের নামাজের এই আয়োজন করতে পারি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন