ফ্লাট নিট ওনার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০১:৫০ পিএম
গতকাল শনিবার বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের ক্লাব সেন্টারে (৩য় তলায়) বাংলাদেশ ফ্লাট নিট ওনার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা।
ইফতারের পূর্বে সাংগঠনিক আলোচনা করা হয়। সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি ও আগামীতে সমিতির সাংগঠনিক পরিকল্পনা সংক্রান্ত আলোচনার আহ্বান জানানসংক্ষিপ্ত এই আলোচনা সভায়।
সাধারণ সম্পাদক নির্মল কান্তি দত্ত,সহ সভাপতি হাজ¦ী মোঃ শাহজাহান সরদার, সহ সাধারণ সম্পাদক বিশ^জিৎ পাল, কোষাধ্যক্ষ মোঃআবুল শেখ সহ কোষাধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী মোঃমহসিন সরকার,প্রচার ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,উপদেষ্টা হাজী মোঃবাছির আহম্মেদ চৌধুরী,মোঃ মোতালেব বেপারী, রেহানুল করিম বাবলুসহ কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। এন.হুসেইন/জেসি


