Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

জুমার নামাজে মুসল্লিদের ঢল চোখের পানিতে ক্ষমা প্রার্থনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম

জুমার নামাজে মুসল্লিদের ঢল চোখের পানিতে ক্ষমা প্রার্থনা
Swapno


নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের মাগফেরাতের প্রথম জুমার নামাজের দিনে বিভিন্ন মসজিদগুলোতে মুসল্লিদের ঢল দেখা গেছে। এসময় প্রতিটি মসজিদের সামনের সড়কে একপাশ ভরে যায় মুসল্লিদের নামাজের সারিতে। শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজের সময় শহরের চাষাঢ়া নূর মসজিদ, মাসদাইর কবরস্থান মসজিদ, ডিআইটি জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদগুলোতে এমন দৃশ্য দেখা যায়।

 

 

এদিন ধর্মপ্রাণ মুসল্লিদের দেখা গেছে চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। ডিআইটি ও নূর মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কের একপাশে মুসল্লিদের নামাজের কাতারে সারিবদ্ধ হতে দেখা যায়। তীব্র রোদের মধ্যে ও উত্তপ্ত সড়কে দাঁড়িয়ে এসময় জুমার নামাজ আদায় করেছেন তারা।

 

 

প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিন নামাজের পর শহরের মাসদাইর, পাইকপাড়াসহ বিভিন্ন কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও কবর জিয়ারতে মুসল্লিদের ঢল নামে। অনেকে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন এবং চোখের পানিতে প্রিয়জন ও স্বজনদের জন্য দোয়া প্রার্থনা করেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন