Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

১২ হাজার পরিবারের মাঝে প্যানেল মেয়র বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

১২ হাজার পরিবারের মাঝে প্যানেল মেয়র বাবু’র ঈদ সামগ্রী বিতরণ
Swapno



পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ১২হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন নাসিক প্যানের মেয়র-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। গতকাল বৃহস্পতিবার (২০এপ্রিল) সকাল ১০টায় নাসিক ১৭নং ওয়ার্ড এলাকায় আর্দশ বালিকা কলেজ মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এসময় প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়াতে বলেছেন। তারই নির্দেশে দীর্ঘ ১৩ বছর যাবৎ আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। প্রতি বছরের মত এবারো ১২হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিতে পারছি।

 

 

এজন্য আল্লাহর দরবারে আমি কোটি কোটি শুকরিয়া জানাই। এসময় উপস্থিত ছিলেন, এসবি ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল করিম বাবু’র সুযোগ্য সন্তান এ.আর.কে রিয়েন, অত্র এলাকার মোক্তার হোসেন বেপারী, হাজী হেলাল উদ্দিন, ইকবাল হোসেন, বাদল, ফয়সাল, সিরাজ, সোহেল লাল সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন