Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

না.গঞ্জে শেষ হলো উল্টো রথ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:২৮ পিএম

না.গঞ্জে শেষ হলো উল্টো রথ
Swapno


 নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। নিয়ম অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সাত দিন পর এ উৎসব পালিত হয়। মঙ্গলবার (২৭ জুন) আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে বিশাল শোভাযাত্রা দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যাত্রা শুরু করে।

 

 

পরে বঙ্গবন্ধু সড়কের ২নং রেল গেইট, চাষাঢ়া, মিশনপাড়া হয়ে আবার দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে উল্টো রথ যাত্রা পৌঁছায়। এদিকে, ধর্মপ্রাণ নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।

 

 

উল্টো রথ যাত্রাকালে  আম, জাম, কাঁঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল ভক্তদের মাঝে বিতরণ করা হয়। হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। শাস্ত্র মতে রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরু করার শুভ তিথি।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন