অনেক কিছুই হচ্ছে, যেটা আমরা জানিনা : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান উন্নয়ন সভায় বলেছেন, আমি আপনাদের কাছে ছোট রিক্যুয়েষ্ট করি।ফতুল্লায় ফায়ার ব্রিগেডের ভাসমান ফোরলেন করছেন। আমরা জানিনা। এরকম অনেক কিছু হচ্ছে, যেটা আমরা জানিনা। এমন অনেক কাজ আছে যেটা ইচ্ছা করলে করা যায়। সেটি আপনি পারবেননা। আপনার কাগজ যেতে আসতে অনেক সময় লাগবে। আমাদের ক্ষেত্রে এই সময় লাগবেনা। ৯৬ সালে আমি সফল হয়েছিলাম একটিই কারণে, আমি যখন গোঁজামিল পেয়েছি তখন সবাইকে ডেকেছিলাম। আমরা সবাই একটা টিম, আমাকে সাপোর্ট করেন। সাপোর্ট করার কারণে কজা করতে পেরেছিলাম। দীর্ঘদিন পরে আবার সমন্বয় কমিটির সভায় এসেছি। আমি হাতজোড় করে আপনাদের রিক্যুয়েস্ট করতেছি, জনগণ জবাবদিহি চায়। আমার এলাকার ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকায় কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন কাজ হয়েছে আমি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করবো আমার ইউএনও অফিসে এটা দিবেন। আমি এটাকে প্রচার করতে চাই। আমরা এটা করতে পেরেছি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে নজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, আমাকে ব্যবহার করুন। আপনি যেটা একমাসে পারবেননা এটা আমি একঘন্টায় পারবো। কারণ আমি জানি কিভাবে জিনিস আনতে হয়। আমার চেয়ে ভালো কেউ জানেনা। সবাই কাজ করছে। তবে আমরা যদি না জানি, তবে আপনার প্রশংসা আমি কীভাবে করবো।
শামীম ওসমান বলেন, কে কোন মাইন্ডেড, কে আওয়ামী লীগ, কে ছাত্রলীগ করছে এগুলো বলবেননা। প্রফেসনালি কাজ করতে হবে। যে কয়দিন আছি, আমাকে ব্যবহার করুন, আপনার দায়িত্ব আপনি পালন করুন। জাস্ট হুকুম দেন, আমরা করাইয়া নিয়া আসবো। আমি জানিনা, কোন কোন ডিপার্টমেন্টে কি কি কাজ হয়েছে। জেলা প্রশাসককে অনুরোধ করবো, যে কোন ডিপার্টমেন্টে একটাকার কাজও যদি হয়ে থাকে এই ফাইলটা যাতে আগামী সভাতে আমাদের হাতে জেলা প্রশাসক দিতে পারেন।
শামীম ওসমান বলেন, আমরা আপনাদের সাথে কাজ করবো। আমরা ভাই হিসেবে বোন হিসেবে কাজ করবো। আমরা একসঙ্গে কাজ করবো। একসেকেন্ডের জন্যও চিন্তা করবেননা। এটা আপনার শহর না। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করছেন ততক্ষণ এটা আপনার সিটি। কাউকে ভয় করবেননা। কাউকে কেয়ার করবেননা। আপনি আপনার কাজে সঠিক থাকলে ডোন্ট কেয়ার এনিবডিজ। যদি কোন প্রতিবন্ধকতা আপনার সামনে আসে আমি শামীম কথা দিচ্ছি আমি আপনার সামনে এসে দাঁড়াবো। আমি দাঁড়ালে হিমালয় পর্বতও আপনাদের বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। কারণ আমি এভাবেই কথা বলতে পারি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা। আপনাদের শুধু সাপোর্ট চাই।
বক্তব্যে শামীম ওসমান বলেন, পাগলায় বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র যে ওয়াকওয়ে তৈরি করেছে, তা দখল করে মালপত্র লোড আনলোডের সময় চাঁদাবাজি হয়। এখান থেকে মাসে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এ চাঁদাবাজি কারা করে? কারা নদী দখল করে?
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ও আড়াইহাজার উপজেলা পরিষদের মুজাহিদুর রহমান হেলো সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


