Logo
Logo
×

বিশেষ সংবাদ

কলা-পাউরুটির সাথে খান ইয়াবার পোটলা, ২৯০০ পিসসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৯ পিএম

কলা-পাউরুটির সাথে খান ইয়াবার পোটলা, ২৯০০ পিসসহ গ্রেফতার ২
Swapno

পেটের ভিতর ইয়াবা পাচার করে নিয়ে এসে বিক্রয়ের সময় ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতাররা হলেন, সোনারগাঁয়ের দেওভোগ এলাকার হাসান আলীর ছেলে  হোসেন জয় (৩০) ও সাহাপুর এলাকর আলাউদ্দিনের ছেলে মো রাজিব হোসেন (২৫)। 

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবাপাচার করে আসছিলেন গ্রেফতাররা। ২২ ফেব্রুয়ারি ইয়াবা পাচারকারীরা অভিনব কৌশলে পেটের ভিতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার হতে নারায়ণগঞ্জ রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার রমজান হোসেন জয়ের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলায় যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২৯০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।


র‌্যাব জানায়, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেছে, কক্সবাজারে এই ইয়াবার পোটলাগুলো আসামীরা খাবারের সাথে গিলে খায় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জে এসে কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে ক্রয়-বিক্রয় করে। এই কৌশলে তারা ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে
আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতার হওয়া রমজান ও রাজিব এর বিরুদ্ধে আগেও সোনারগাঁ থানায় মাদকসহ একাধিক মামলা রুজু রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন