করোনার ভ্যাকসিন নিলেন আবদুস সবুর খান সেন্টু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:৪৮ পিএম
কোভিড-১৯ প্রথম ধাপের ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
ভ্যাকসিন নেয়ার পর এটি সম্পূর্ণ নিরাপদ জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
রবিবার (৭ মার্চ ) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা ভিক্টোরিয়া হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন আব্দুস সবুর খান সেন্টু।


