Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি ফজলুল হকের মা আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৪:৩০ পিএম

না’গঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি ফজলুল হকের মা আর নেই
Swapno

বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও প্ল্যামি ফ্যাশনস  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক এর মাতা হাফিজা খাতুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

 

শনিবার (১৩ মার্চ) সকালে তিনি তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

 

হাফিজা খাতুন হার্টের অসুখসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বৎসর। তিনি দুই পুত্র ও দুই কন্যা ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে  গেছেন।

 

শনিবার বাদ জোহর আল্লামা ইকবাল সড়ক জামে মসজিদে জানাজা শেষে তাকে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। মরহুমার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে যুগের চিন্তা পরিবার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন