Logo
Logo
×

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা প্রশাসনের বিভিন্ন আয়োজন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৮:৫২ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা প্রশাসনের বিভিন্ন আয়োজন
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয়  শিশু দিবস ২০২১ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা করেছে।

 

বুধাবার (১৭ মার্চে) সূর্যোদেয় সাথে সাথে চাষাঢ়া বিজয় স্তম্ভ চত্ত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি আধা-স্বায়ত্তশাসিত বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন।

 

সকাল সাড়ে নয়টায় জেলা প্রশসাকরে কার্যলয় প্রাঙ্গণে ১০০ জন ক্ষুদে বঙ্গবন্ধু, ১০০ জন বীর মুক্তিযোদ্ধা, ১০০ জন শিল্পীসহ উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পৌনে ১০টায় জাতির পিতার জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ১০০ পাউন্ডের কেক কেটে বিতরণ, সকাল ১০টায় ১০০ জন আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর মধ্যে স্মার্ট আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিতরণ ও ১০০ জন দুস্থ শিল্পীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহয়তা বিতরণ। দুপুর ২ টায় ১০০ পথশিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও নতুন পোশাক সরবরাহ করা হবে।

 

জেলার সকর মসজিদ, মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা আয়োজন, জেলা কারাগার, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে বাদ আসর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ১০০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআন পাঠ ও সন্ধ্যা সাড়ে ৬ টায় সার্কিট হাউজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আতশবাজি  ফুটানো হবে।

 

১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণ, জেলা প্রশাসকের কার্যালয় ও নগর ভবনের সম্মুখে কেন্দ্রীয়ভাবে আয়োজিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানাদি প্রদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমানের জীবনীভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন