Logo
Logo
×

বিশেষ সংবাদ

গুরুত্বর অসুস্থ প্রবীণ সাংবাদিক অহিদুল হক, হাসপাতালে ভর্তি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৪:৩৬ পিএম

গুরুত্বর অসুস্থ প্রবীণ সাংবাদিক অহিদুল হক, হাসপাতালে ভর্তি
Swapno

মস্তিস্কে রক্তক্ষরণের জন্য গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক অহিদুল হক খানকে মঙ্গলবার ভোরে রাজধানীর আগারগাঁওয়ের (ন্যাশনাল ইনিসটিটিউট অফ নিউরোসায়েন্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত নিজ বাড়িতে প্রবীণ এই সাংবাদিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার মস্তিস্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে বলে জানায়। এবং তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু মঙ্গলবার ভোরে তার অবস্থা হঠাৎ আরো খারাপ হয়ে যাওয়ায়, তাকে ঢাকার আগারগাঁওয়ের (ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোলজি সায়েন্স) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিউতে চিকিৎসাধীন আছে।


অহিদুল হক খানের ছেলে মোহাম্মদ রুদ্র জানায়, সোমবার বাবা হঠাৎ অসুস্থ হলে তাকে আমরা শহরের পপুলার হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসক আমাদের জানায় মস্তিস্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে, এটা গুরুত্বর কিছুনা। আপনারা চাইলে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা করাতে পারবেন। তাই আমরা সেদিন রাতেই বাবাকে বাড়িতে নিয়ে যাই, তবে মঙ্গলবার ভোরে বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়! এরপর আমরা বাবাকে সাথে সাথেই ঢাকার একটি নিউরোলজি সায়েন্স হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে। তার সুস্থতার জন্য যুগের চিন্তা পরিবারের পক্ষ থেকে প্রকাশক ও সম্পাদক আবু আল মোরসালীল বাবলাসহ অফিসের সহকর্মীরা  সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।


উল্লেখ্য, অহিদুল হক খান নারায়ণগঞ্জের প্রথিতযশা ও প্রবীণ একজন সাংবাদিক। তিনি দৈনিক বাংলা, যায়যায়দিন, যুগান্তর ও ইনকিলাবের মতো বাংলাদেশের প্রভাবশালী জাতীয় সংবাদপত্রে কাজ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন