Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাস্ক না পড়ায় ১১০ জনকে জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৭:০৮ পিএম

মাস্ক না পড়ায় ১১০ জনকে জরিমানা
Swapno

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করাসহ ১১০জন মাস্ক পরিধান না করার অপরাধে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বুধবার (২৪ মার্চ) জেলার বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

বুধবার জেলার শিবু মার্কেট, জালকুড়ি, চাষাড়া মোড়, মদনপুর, দ্বিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহন, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার এবং বাজারে এই অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হলেন, মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক।

 

অভিযান সম্পর্কে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্যও করা হচ্ছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন