পঞ্চবটি বধ্যভূমিতে শহীদদের স্মরণে ডিসি’র শ্রদ্ধাঞ্জলি (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৫:২৬ পিএম
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নারায়ণগঞ্জের সদর উপজেলার পঞ্চবটি বধ্যভূমিতে অজ্ঞাতনামা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে শ্রদ্ধাঞ্চলি শেষে এসময় তিনি শহীদদের স্মরণে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করতে হবে। শহীদদের অবদানের কথা স্মরণ রেখে উন্নত বাংলাদেশ বিনির্মাণে কার্যকরভাবে আত্মনিয়োগ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, গত কয়েকদিন ধরে করোনার প্রকোপ বেড়ে গিয়েছে। বীর মুক্তিযোদ্ধাসহ সকলে সাবধানে থাকবেন। স্বাস্থ্য সুরক্ষা মেনে যাতে আমরা চলাচল করি। নিজে সুস্থ থাকি, নারায়ণগঞ্জকে ভাল রাখি, দেশকে ভাল রাখি। আগামীকাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমি সকলের কাছে উদাত্ত আহবান জানাতে চাই, রাষ্ট্রীয় যেই সিদ্ধান্ত কোভিড প্রোটোকল মেনে সীমিত আকারে আমরা সম্মান জ্ঞাপন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।


