Logo
Logo
×

বিশেষ সংবাদ

১০০’র বেশি গণজমায়েত নয় : জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৬:৪৮ পিএম

১০০’র বেশি গণজমায়েত নয় : জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
Swapno

করোনার সংক্রমন রোধ করার লক্ষ্যে অনুমতি সাপেক্ষে এবং ১০০ জনের বেশী গণজমায়েত না করার আহবান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।

 

বুধবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে করোনা বিস্তার রোধে বেশকিছু বিধিনিষেধ আরোপ করে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন,

 

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাম্প্রতিককালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এবং হাঁচি ও কাশির মাধ্যমে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ে বিধায় অল্প সময়ের মধ্যে সহুসংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সীমিত পরিসরে (অবশ্যই ১০০ জনের বেশী নয়) সামাজিক অনুষ্ঠান অনুমতি সাপেক্ষে যথাসম্ভব কম আয়োজন করতে হবে। গণপরিবহন, হোটেল রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, বিনোদনকেন্দ্র, কাঁচাবাজার, শপিংমলসহ যেকোন গণজমায়েত পরিহার ও ভীড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হলো।

 

সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধান করা, সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য বলা হলো। এছাড়া প্রাধিকারভুক্ত নাগরিকদের রেজিস্ট্রেশনপূর্বক দ্রুত ভ্যাকসিন গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

জনস্বার্থে এই আদেশ জারী করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন