Logo
Logo
×

বিশেষ সংবাদ

জনসচেতনতাসহ মাস্ক পড়তে বাধ্য করতে অভিযান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৯:০৭ পিএম

জনসচেতনতাসহ মাস্ক পড়তে বাধ্য করতে অভিযান
Swapno

করোনার সংক্রমণ আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় জনগণকে মাস্ক পড়তে বাধ্য করাসহ জনগণকে সচেতন করতে ‘বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ুন, করোনা থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন’ শ্লোগানে শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ অভিযান চালানো হয়।

 

মঙ্গলবার (৩০ মার্চ) শহরের চাষাড়া মোড়, লঞ্চ ঘাটসহ আরো বেশ কয়েকটি জনবহুল স্থানে জনসাধারণকে সচেতন করার জন্য মাস্ক পরিধান করা হয় এবং মাস্ক পড়ায় জনগণকে বাধ্য করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৭ জনকে মাস্ক পরিধান না করার জন্য জরিমানা করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জনগণকে মাস্ক পরিধান করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়।

 

অভিযানে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়া এবং জনসমাগম না করার জন্য অনুরোধ জানানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন