Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনায় তোলারাম কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৩:১১ পিএম

করোনায় তোলারাম কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু
Swapno

করোনার ছোবলে মারা গেলেন সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম (শিবলী)। শুক্রবার (২ এপ্রিল) ভোরে তিনি মার গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার ইকবাল বাহার চৌধুরী শিহাব।

 
 

ডাক্তার শিহাব তার নিজ ফেসবুকে মেজো ভাই চৌধুরী আশরাফুল আলম (শিবলী)’র মৃত্যুর সংবাদটি পোস্ট করেন।
 
 

চৌধুরী আশরাফুল আলম ফতুল্লার চৌধুরী পরিবারের ডাক্তার হাবিবুর রহমান চৌধুরীর দ্বিতীয় ছেলে। শুক্রবার জুম্মার নামাজের পর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাযা আদায় শেষে চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন