Logo
Logo
×

বিশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সিআইডির কনস্টেবলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০২:৪৬ এএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সিআইডির কনস্টেবলের
Swapno

নরসিংদীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারায়ণগঞ্জ সিআইডির এক কনস্টেবল। তার নাম তোফাজ্জল হোসেন (৩৪)। রোববার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিআইডির কনস্টেবল তোফাজ্জল হোসেন। পেছনে আরও একজন আরোহী ছিলেন। দুুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ গোল চত্বরের সামনে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন নিহত হন। অপর জনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি দ্রুত বেগে পালিয়ে গেলেও ইটাখোলা হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার নিয়াব গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন