কালিবাজারে এম ঈ আলী ডেন্টালে হামলার ঘটনায় সন্ত্রাসী রবিন গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৯:৪০ পিএম
কালিরবাজারে এম ঈ আলী ডেন্টাল এর সত্বাধীকারী মো. ফায়েজ আলীকে মারধরের ঘটনায় সন্ত্রাসী হামলার প্রধান আসামী মাদক বিক্রেতা রবিন হোসেনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রবিন আমলাপাড়া এলাকার ফরিদ মিয়ার পুত্র।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে দাড়গা কামরুজ্জামান রবিন হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
জানাযায়, গত ৪ এপ্রিল রাতে রবিনসহ তার সন্ত্রাসী গ্রুপ শহরের কালিবাজারের এম ঈ আলী ডেন্টালে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মো. ফায়েজ আলীকে মারধর করে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা ডেন্টালের অনেক ক্ষতি সাধন করে ক্যাশ থেকে নগদ আঠার হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এবং প্রতিষ্ঠানে মালিক মো. ফায়েজ আলীকে প্রান নাশের হুমকি প্রদান করে থাকেন।
এই ঘনটায় ওই ফায়েজ আলীসহ মার্কেট মালিক হাবিবুর রহমান পৃথক পৃথক ভাবে ওই রাতেই মাদক বিক্রেতা রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকে রবিন এই ঘটনা আচ করতে পেরে গাঁ ঢাকা দিয়েছিলো। গতকাল বিকেলে পুলিশ রবিনকে গ্রেপ্তার করে।


